ডিএনডি লেকে গোসলে নেমে ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে ভাই-বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকালে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো– নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার বাসিন্দা আকরামের ছেলে মো. গালিব (১৮) ও মেয়ে মোসা. সুরাইয়া (১২) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান (২২)। নিহতরা সবাই বর্তমানে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় অ্যাডভোকেট জালালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকাল চারটার দিকে ডিএনডি লেকে গোসল করতে নামে নিহত গালিব ও সুরাইয়া এবং তাদের ভগ্নিপতি রাশেদুজ্জামান। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজির পরও তাদের দেখা না পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানায় স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল। দীর্ঘ তল্লাশির পর বিকেল পাঁচটার দিকে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা। পরে সন্ধ্যা ছয়টার দিকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তিনজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৫ জনের