শিরোনাম

সারাদেশে কমতে পারে গ্যাসের চাপ: তিতাস

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
সারাদেশে কমতে পারে গ্যাসের চাপ: তিতাস
তিতাস গ্যাস। ছবি: সিটিজেন গ্রাফিক্স

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে তিতাস গ্যাস কোম্পানির আওতাধীন এলাকায় গ্যাসের চাপ কমতে পারে। শনিবার মধ্যরাত পর্যন্ত এমন অবস্থা থাকতে পারে।

শনিবার (১৩ জুন) দুপুরে এক বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বর্তায় বলা হয়েছে, এলএনজি সরবরাহের একটি ভাসমান টার্মিনালের (এফএসআরইউ) জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এজন্য এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। এর প্রভাবে শনিবার মধ্যরাত পর্যন্ত তিতাসের আওতাধীন এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎসহ সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সম্মুখীন হতে পারেন।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

/জেএইচ/