অভিনেত্রী ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে অভিনেত্রী আসমা ঝিলিককে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (১৩ জুন) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসাইন।
এর আগে, গতকাল শুক্রবার দুপুরে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা। পারিবারিক কলহের জেরে ঝিলিককে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহত অভিনেত্রীর ছোট ভাই মোজাম্মেল হক বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। তিনি দাবি করেন, চিকিৎসার জন্য ঝিলিক ও তার স্বামী হাসপাতালে গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে ঝিলিককে অষ্টম তলা থেকে ফেলে দেন তার স্বামী।
সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসাইন বলেন, মামলার পর নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহত আসমা ঝিলিককে হত্যা করা হয়েছে নাকি তিনি দুর্ঘটনাবশত পড়ে নিহত হয়েছেন– বিষয়টি তদন্তের পর বলা যাবে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রসঙ্গত, নিহত আসমা ঝিলিক ছোট ও বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রেও কাজ করেছিলেন তিনি। কয়েক বছর আগে নিয়মিত অভিনয় করলেও পরবর্তীতে শোবিজ অঙ্গন থেকে দূরে সরে যান তিনি। মূলত পারিবারিক জীবনে মনোযোগ দেওয়ার জন্যই আসমা ঝিলিক অভিনয় ত্যাগ করেন বলে জানা গেছে।

চুরি হওয়া মালামাল উদ্ধারের অগ্রগতি জানতে থানায় ববি