হরমুজ প্রণালিতে নতুন নৌ-পথ চালু করলো ইরান
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৫: ৪৮

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে লারাক করিডোর নামে জাহাজ চলাচলের জন্য নতুন নৌ-পথ চালু করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির বরাতে আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, আইআরজিসি নৌবাহিনী হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি নতুন ট্রানজিট রুট উন্মুক্ত করেছে, যার নামকরণ করা হয়েছে লারাক করিডোর। রুটটি হরমুজ দ্বীপের দক্ষিণ থেকে লারাক দ্বীপের দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। তবে প্রতিবেদনটিতে বলা হয়েছে, রুটটি সম্পূর্ণ ইরানের জলসীমার ভেতরে অবস্থিত এবং কেবল আইআরজিসির অনুমতি সাপেক্ষে জাহাজ চলাচল করতে পারবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকে ইরান এ অঞ্চলে নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। সম্প্রতি ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করলে পরিস্থিতির অবনতি ঘটে। যদিও গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন প্রণালিটি উন্মুক্ত রাখার কথা ছিল, তবে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় ইরানের সামরিক কমান্ড পুনরায় কঠোর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেয়।
সূত্র: সিনহুয়া

/এমএকে/