শিরোনাম

মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, বোমা হামলা

মেহেরপুর সংবাদদাতা
মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, বোমা হামলা
গুরুতর আহত অবস্থায় মুকুল হোসেনকে হাসপাতালে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় মুকুল হোসেন নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। সোমবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার সাহারবাটি-ভাটপাড়া সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহত মুকুল হোসেন (৫৫) সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে। তিনি সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে নিজ বাড়ি থেকে হাঁটতে বের হন মুকুল হোসেন। তিনি ভাটপাড়া মোড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুকে, পিঠ ও হাতে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন মুকুল হোসেন। এ সময় হামলাকারীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলি ও বোমার শব্দে স্থানীয় লোকজন ঘটনাস্থলে যায়। তারা মুকুল হোসেন উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে গুলির খোসার আলামত উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত ও জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

/এফআর/