নদীদূষণ প্রতিরোধে জার্মানির সহযোগিতা চান মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশের পানিসম্পদের সঠিক ব্যবস্থাপনা, নদীর দূষণ প্রতিরোধ, বন্যা ও জলাবদ্ধতা দূরীকরণে জার্মানির সহযোগিতা চেয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশা ব্যক্ত করেন।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে দুইদেশের পানিসম্পদ ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির সঠিক ব্যবহার, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পানিসম্পদমন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার। বর্তমান সরকার জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করছে।
জার্মানির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পানি সম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জার্মানি বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।
এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন এবং জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট উলরিখ ক্লেপম্যান উপস্থিত ছিলেন।