শিরোনাম

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকাটি তুলে ধরা হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে তালিকা ঘোষণা করেন। প্রকাশিত তালিকায় আছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

উল্লেখ্য, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রতি ছয়জন সাধারণ আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত আসন বণ্টন করা হবে। সেই হিসেবে ৩৬টি আসন পাবে বিএনপি জোট। এছাড়া জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পেতে পারেন।

প্রসঙ্গত, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোট নির্বাচিত হন না। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদ সদস্যদের ভোটে তাদের নির্বাচিত করা হয়।

/এসএ/