শিরোনাম

জামায়াত আমিরের সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জামায়াত আমিরের সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ইন্টারন্যাশনাল আইডিয়ার প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (ইন্টারন্যাশনাল আইডিয়া)-এর প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।

সোমবার (২০ এপ্রিল) বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জামায়াত আমিরের সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ-1

ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিক্কিলা তামাং। প্রতিনিধিদলে ছিলেন কনস্টিটিউশনাল গভর্নেন্স অ্যান্ড রুল অব ল প্রোগ্রামের প্রধান সুমিত বিসারিয়া।

বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদের কার্যকারিতা, জুলাই সনদসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সফররত দল বাংলাদেশের গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংহতি জোরদার করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে গণতন্ত্র ও স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের ঐতিহাসিক ভূমিকা উল্লেখ করেন। একইসঙ্গে তিনি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।

এ সময় ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

/এফসি/