মবের শহরে পরিণত হয়েছে দেশ: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৭: ৪৪

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত
গত দেড় বছর ধরে দেশ কার্যত ‘মবের শহরে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে সংসদে উত্থাপিত এক নোটিশে এ মন্তব্য করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধানদের মব করার পাশাপাশি বরিশাল আদালত প্রাঙ্গণ এবং সুপ্রিম কোর্টের লইয়ার্স রুমেও মবের ঘটনা ঘটেছে। যা বিচার ব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। এছাড়া, প্রথম আলো-ডেইলি স্টার অফিসে হামলা, চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা এবং কুষ্টিয়ায় অভিযোগকারীকে পিটিয়ে মারার মতো নৃশংস ঘটনাগুলো আমাদের সামাজিক অবক্ষয়ের চিত্রই তুলে ধরছে।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক দফা আশ্বস্ত করেছিলেন যে, বাংলাদেশে আর মব কালচার থাকবে না। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে। কিন্তু বাস্তবে একটির পর একটি ঘটনা ঘটেই চলেছে। মানুষ যখন ন্যায়বিচার পায় না, তখনই তারা এই ধরনের নৈরাজ্যকর সংস্কৃতির দিকে ধাবিত হয়।
রুমিন ফারহানা বলেন, অপরাধের বিচার না হওয়ার যে সংস্কৃতি, তা এই পরিস্থিতির জন্য দায়ী। দৃষ্টান্তমূলক শাস্তির অভাবই মব কালচারকে উসকে দিচ্ছে। আমি জননিরাপত্তা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

/এসবি/