শিরোনাম

বিএনপির চূড়ান্ত তালিকায় ঠাঁই হয়নি কোনো তারকার

সিটিজেন ডেস্ক
বিএনপির চূড়ান্ত তালিকায় ঠাঁই হয়নি কোনো তারকার
সংগীতশিল্পী কনকচাঁপা, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও মডেল মেঘনা আলম। কোলাজ: সিটিজেন জার্নাল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকা ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, দুই দিনের সাক্ষাৎকার ও মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের পর ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

তবে চূড়ান্ত তালিকায় শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের কারও নাম স্থান পায়নি। ফলে সংরক্ষিত নারী আসন ঘিরে তাদের প্রত্যাশা শেষ পর্যন্ত পূরণ হয়নি।

এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সংগীতশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনকচাঁপা, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, মডেল মেঘনা আলম ও রুকাইয়া জাহান চমকসহ কয়েকজন পরিচিত শিল্পী। তবে চূড়ান্ত তালিকায় তারা জায়গা পাননি।

ঘোষিত তালিকায় রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিন্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।

আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদ সদস্যদের ভোটে এসব আসন পূরণ করা হবে।

/এসএ/