বিএনপির মনোনয়ন পেলেন না যেসব হেভিওয়েট প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের জন্য ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এতে মনোনয়ন পাননি আলোচিত অনেক প্রার্থী।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকাটি তুলে ধরা হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরিচিত মুখ হিসেবে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী ছিলেন আলোচনায়। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত বাছাইয়ে তারা বাদ পড়েছেন। এর মধ্যে রয়েছেন– মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ, গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায়, প্রয়াত নাসির উদ্দীন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলের স্ত্রী নাঈমা খন্দকার, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, মহিলা দলের সহ-সভাপতি বেবী মওদুদ, সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মডেল মেঘনা আলম, ফারজানা সিঁথি, সামিরা তাজরিন, মাহরীন খান প্রমুখ।
দলীয় সূত্র জানিয়েছে, যারা দলের মনোনয়ন তাদের ভিন্নভাবে মূল্যায়ন করা হতে পারে।
বিএনপি সূত্রে জানা গেছে, এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। তবে, জমা দিয়েছেন প্রায় ৯০০ জন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয় ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়।
গত ১৭ ও ১৮ এপ্রিল দলের চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নেন।
উল্লেখ্য, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রতি ছয়টি সাধারণ আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত আসন বণ্টন করা হবে। সেই হিসেবে ৩৬টি আসন পাবে বিএনপি জোট। এছাড়া জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পেতে পারেন।