শিরোনাম

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
রাজধানীর ডিএনসিসি হাসপাতলে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: হারুন-অর-রশীদ

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ এপ্রিল থেকে এ পর্যন্ত হাম ও রোগের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৩ জনে। শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও এক হাজার ৬৯ শিশু হাম ও হামের উপসর্গে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৭৪ শিশুর মৃত্যু হয়েছে। আর এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৭৯ জন। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪১ হাজার ২৮ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৬৪৫ শিশু।

/এফআর/