শিরোনাম

হামের প্রাদুর্ভাব: আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাব: আরও ৭ শিশুর মৃত্যু
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

হামের প্রাদুর্ভাবে দেশজুড়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে নতুন করে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এতে এ পর্যন্ত হাম ও রোগের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে ছয় শিশু এবং হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মারা গেছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫১৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৭০ শিশু মারা গেছে। একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে আরও ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৪১৯ জন।

/এফআর/