উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের আহ্বান
বিশেষ প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৬, ২২: ২৪

ছবি: সংগৃহীত
বাংলাদেশে অসংক্রামক ব্যাধির মধ্যে শীর্ষস্থানে থাকা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বুধবার (১৩ মে) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজধানীর বিএমএ ভবনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই অর্থায়নের অভাবেই মূলত তৃণমূল পর্যায়ে সবার জন্য বিনামূল্যে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) আয়োজিত সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ উল্লেখ করে জানানো হয়, দেশের শীর্ষ ১০টি রোগের তালিকায় বর্তমানে এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ। বর্তমানে দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটছে অসংক্রামক রোগের কারণে, যার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে রোগটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মধ্যে ৫২ শতাংশেরই মৃত্যুর জন্য দায়ী ছিল উচ্চ রক্তচাপ।
সভায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, ওষুধের পর্যাপ্ত সরবরাহ না থাকায় উচ্চ রক্তচাপের প্রকোপ ও মৃত্যুঝুঁকি ক্রমেই বাড়ছে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মোঃ এনামুল হক বাজেট বৃদ্ধির পাশাপাশি বরাদ্দকৃত অর্থের সঠিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খোরশেদ আলম জানান, তৃণমূল পর্যায়ে ওষুধের সরবরাহ নিরবচ্ছিন্ন করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিনিয়োগকে একটি কার্যকর ও টেকসই পদক্ষেপ হিসেবে বিবেচনার আহ্বান জানান।
এছাড়া সভায় অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা গবেষণাভিত্তিক প্রতিকারের ওপর জোর দেন এবং চ্যানেল ২৪ এর নির্বাহী পরিচালক জহিরুল আলম জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন। ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জিএইচএআই-এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস এবং মূল উপস্থাপনা পেশ করেন প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল। বক্তারা সম্মিলিতভাবে আসন্ন অর্থবছরে এই খাতে বিশেষ বরাদ্দ নিশ্চিত করার মাধ্যমে হৃদরোগজনিত অকাল মৃত্যু প্রতিরোধের আহ্বান জানান।

/এমএকে/

সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী