২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ২১: ৩৯

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক। ছবি: সংগৃহীত
সেশনজটের দূর করতে এবং সময়ক্ষেপণ রোধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসের শেষ দিকে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসের শেষ ভাগে অনুষ্ঠিত হবে।
বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) প্রাঙ্গণে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার কথা জানান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা প্রশাসনের কোনো স্তরে গাফিলতির কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় যেন নষ্ট না হয়, সেটি নিশ্চিত করাই সরকারের বর্তমান লক্ষ্য। মূলত সেশনজট কমিয়ে এনে একটি সুশৃঙ্খল শিক্ষাপঞ্জি গড়ে তুলতেই পরীক্ষার সময় এগিয়ে ও পিছিয়ে সমন্বয় করা হচ্ছে।
আইইউটি-র এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর হিসাইন আরবী নুরসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমএকে/

শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী