শিরোনাম

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, বাকিদের মধ্যে ছিল হামের উপসর্গ।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ১২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এই ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮৯ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ১ হাজার ১৭৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাম আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটি বরিশাল বিভাগের। হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩ জন মারা গেছে সিলেট বিভাগে। একই সময়ে সেখানে হাম শনাক্ত হয়েছে ৯৫ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ২ জন রোগী মারা গেছে ময়মনসিংহ বিভাগে, শনাক্ত হয়েছে ৪৪ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৫১৩ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। সবচেয়ে কম ১২ জন ভর্তি হয়েছে রংপুরে।

/এফসি/