সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ২২: ০১

অন্তর্বর্তী সরকারের আমলে টিকা ব্যবস্থাপনায় কোনো গাফিলতি বা ভুল হয়ে থাকলে বর্তমান সংকট কাটিয়ে ওঠার পর তা তদন্তের বিষয়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৩ মে) সরকারি টিকার বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত করা হবে না এমনটি বলা হয়নি, তবে বর্তমানে দেশ একটি সংকটকাল অতিক্রম করছে এবং এ মুহূর্তে দোষী নির্ধারণের চেয়ে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাকেই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। টিকা নিয়ে অতীতে কী ভুল হয়েছে তা খোঁজার আগে শিশুদের জীবন রক্ষা ও মায়েদের কোল যাতে খালি না হয়, সেই লক্ষ্যে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। দেশে বর্তমানে চলমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আইসোলেশন ও আইসিইউসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে এবং চিকিৎসকরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন বলে মন্ত্রী জানান।
উল্লেখ্য, দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে এবং ইতোমধ্যে ৪ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন জটিলতায় সময়মতো টিকা কেনা না হওয়ায় দেশে এ ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এদিকে, টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার দায়ে দায়ী সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিচারের দাবিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন একদল আইনজীবী।

/এমএকে/

স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানের প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী