অনিয়ম ও দুর্নীতি: সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ২২: ৫৫

ছবি: সংগৃহীত
দেশের পাঠকপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনীর সকল ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (১৩ মে) প্রতিষ্ঠানের মালিকপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানে চলমান অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সুষ্ঠু তদন্তের স্বার্থেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সেবা প্রকাশনীর অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ লক্ষ্য করা গেছে। এ অডিট কার্যক্রম নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যেই সেবা প্রকাশনীর সমস্ত কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৯ জানুয়ারি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত লেখক কাজী আনোয়ার হোসেনের প্রয়াণের পর থেকেই প্রতিষ্ঠানটির কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছিল। বর্তমানে প্রতিষ্ঠানটির সমান অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী শাহনূর হোসেন ও তার ভাই কাজী মাইমুর হোসেন।
সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মাইমুর জানান, কাজী মাইমুর হোসেন বর্তমানে অসুস্থ এবং শাহনূর হোসেন বিষয়টি নিয়ে অত্যন্ত মর্মাহত। গোপন অনুসন্ধানে প্রতিষ্ঠানের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘ ছয় মাস ধরে বাংলাবাজারসহ বিভিন্ন বিক্রয়কেন্দ্র থেকে বই বিক্রির অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়াও বিভিন্ন প্রকল্প ব্যর্থ হওয়ার পেছনেও রয়েছে এই চক্রের কারসাজি। এ পরিস্থিতিতে পারিবারিক আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠান বন্ধ রেখে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে রমনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাসুমা মাইমুর। তিনি আরও জানান, দ্রুত অডিট কার্যক্রম শুরু করা হবে এবং সমস্ত আইনি প্রক্রিয়া শেষে প্রিয় পাঠক ও লেখক সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রকাশনী আবারও নতুন উদ্যমে তাদের কার্যক্রম শুরু করবে। সংকটময় সময়ে তিনি পাঠকদের ধৈর্য ধারণ ও পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

/এমএকে/