শিরোনাম

রাজধানীতে গ্রেপ্তার ১৯

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গ্রেপ্তার ১৯
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানের অংশ হিসেবে যাত্রাবাড়ী থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- - মো. সিফাত বেপারী (২৩), মো. ওসমান গনি (৩১), টিটু ধর (৩২), মো. মতিন (৩৫), ইউনুছ মোল্লা (৩৬), পান্না বেগম (২৩), হারুন রশিদ (৫৫), মো. মোবারক (৩১), মো. একলাস মোল্লা ওরফে সবুজ (২৫), মো. রাসেল (২৮), মো. আনিছুর রহমান বাবু (২৮), মো. জনি (২৪), মো. নাদিম (৪০) , মো. জাহেদুল ইসলাম (১৯), মো. নিজাম (৪০), ইমন (২২), সজিব (২৫), বিমল বাবু (৩৫) ও মো. শুভ (৪০)।

যাত্রাবাড়ী থানাসূত্রে জানা গেছে, বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসবি/