শিরোনাম

রাজধানীতে গ্রেপ্তার ৪৯

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গ্রেপ্তার ৪৯
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানের অংশ হিসেবে তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হিমেল মিয়া (২১), মো. আরিফুল (২৭), মো. শান্ত মিয়া (১৯), মো. লিটন মিয়া (৩৩), মো. হিমেল মিয়া (২১), মো. হৃদয় (২২), মো. জাহাঙ্গীর (৪২), শেখ সুমন, মো. জাকির হোসেন (২৬), মো. হৃদয় (২৪), সোহেল আহমেদ রাসেল (১৯), মোসা. লামিয়া আক্তার (১৯), জসীম হাওলাদার (৫০), মো. সোহেল মাতব্বর (৩২), মো. জামাল হোসেন (৩৬), মো. সানজু মিয়া (২২), মো. সাজ্জাদ হোসেন (২৬), মো. পারভেজ (২২), মো. সোহান (২০), জানে আলম (৩০), মো. আসিফ মাহবুব (২৯), মো. মঈন উদ্দিন হাসান সোহান (২৫), মো. জিহাদ (২২), মো. ইয়ামিন (৩০), মো. আলী (২৩), মো. মারুফ (৩০), মো. সানজু মিয়া, মো. মোবারক হোসেন ওরফে বাবু (২৫), মো. ইমন (২২), মো. আজীমুল (২০), মো. রবিন (৩১), মো. সাজ্জাদ (২২), মো. শরীফ (২০), মো. মামুন সরকার (২১), মো. সেলিম মিয়া (২৫), মো. আরিফুল ইসলাম (৩০), মো. রাসেল মিয়া (২১), মো. সাকিব আল হাসান (২০), নাজমুল হাসান (১৯), মো. রমজান শেখ (১৯), মো. ফয়সাল হোসেন (২৫), মো. রাসেল, মো. আল-আমিন (৩৬), মো. সাগর খাঁন, ওয়াহেদ মিয়া (৫৮), মো. আজমীর হোসেন (২৮), মো. মনির হোসেন (২২), রানা মিয়া (২৩) ও মো. শহিদুল্লাহ কায়সার (৫৬)।

তেজগাঁও থানাসূত্রে জানা গেছে, তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসবি/