লালবাগে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত
নিজস্ব প্রতিবেদক

লালবাগে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ২২: ২৪

গ্রাফিক্স: সিটিজেন জার্নাল
রাজধানীর লালবাগ শহীদনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রাফি হোসেন (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাত আটটার দিকে শহীদনগর ৩ নম্বর গলির বেরিবাধে এই গুলির ঘটনা ঘটে।
আহত রাফিকে হাসপাতালে নিয়ে আসা মো. সজিব জানান, ওই এলাকার ইমন সহ কয়েকজন যুবক বন্ধু শাহিনকে খুজতে থাকে। শাহিনকে দেখেছি কিনা জিজ্ঞাসা করলে দেখেননি বলতেই তারা আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে।
এক পর্যায়ে সজিব রাফিকে তার বাসা থেকে ডেকে আনেন। এরপর তারা দু’জন ওই যুবককদের কাছে যাওয়া মাত্রই ইমন পিস্তল বের করে রাফির ডান পাজরে গুলি করে পালিয়ে যায়। এসময় ইমনের সাথে রেজাউল, মিন্টু, শাহবুদ্দিন সহ আরও ৮-৯ জন ছিল। এরপর তিনি রাফিকে হাসপাতালে নিয়ে আসেন।
আহত রাফির মা মোমেনা বেগম জানান, রাফির বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি ইমন আমার ছেলেকে গুলি করেছে। কেন গুলি করেছে এখনো পর্যন্ত জানতে পারি নাই। রাফি টি শার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করে। তাদের বাসা শহীদনগর ২ নম্বর গলিতে। রাফির বাবার নাম তাইজুদ্দিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই যুবক ডান পাজরে গুলিবিদ্ধ হয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি লালবাগ থানায় জানানো হয়েছে।

/এমআর/