শিরোনাম

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জামায়াতের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জামায়াতের
ছবি: সিটিজেন গ্রাফিক্স

দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে বিজয় অর্জন করেছে বাংলাদেশ। এজন্য জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১২ মে) রাতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আমি, আমার দল এবং দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’

গোলাম পরওয়ার বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের সাহসী ও মেধাবী ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শেষ পর্যন্ত ১০৪ রানের এই গৌরবময় বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।’

তিনি আরও বলেন, ‘আমি আশা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ২-০ ব্যবধানে বিজয়ী হয়ে টেস্ট সিরিজ জয় করবে ইনশাআল্লাহ।’

খেলাধুলায় এ ধরনের অর্জন তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে বলে জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘এ বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।’

জামায়াত সেক্রেটারি বলেন, ‘আমি আশা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভবিষ্যতেও তাদের সাফল্যের এ ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।’

/জেএইচ/