এত ইয়াবা-ফেনসিডিল আসে কীভাবে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

প্রকাশ : ১২ মে ২০২৬, ১৯: ০৮

বিএসএফের গুলিতে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের সমবেদনা জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে এত ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা আসে কীভাবে-এই প্রশ্নের জবাব স্বরাষ্ট্র বিভাগকে দিতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীকে চুড়ি পরে বসে থাকতে হবে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার যদি কোনো উদ্যোগ না নিতে পারে, তাহলে সীমান্তের দিকে লংমার্চে যাবো। দেখি, কে আমাদের ঠেকায়। এর আগে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্ত এলাকায় খাল খননের উদ্যোগ নেওয়া হবে, যেন মাদক পাচার রোধ করা যায়। ভারত সীমান্তঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বাড়ছে, যার প্রভাব বাংলাদেশের যুব সমাজের ওপর পড়ছে।
স্বরাষ্ট্র বিভাগের সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশে এত ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা আসে কীভাবে এই প্রশ্নের জবাব স্বরাষ্ট্র বিভাগকে দিতে হবে। মাদক ব্যবসার প্রতিবাদ করায় এ অঞ্চলের এক সাংবাদিক খুন হয়েছেন। তাহলে মানুষ কোথায় নিরাপদ?”
কসবায় যাওয়ার পথে বাধার মুখে পড়ার অভিযোগ তুলে এনসিপির এই নেতা বলেন, আমি বাংলাদেশের নাগরিক। আমি কোথায় যাব, সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না।
পরে এনসিপির প্রতিনিধি দল নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চলের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ জিহান প্রমুখ।

/এসআর/