
মাসের শেষে এসে পকেটে বাজার করার টাকা নেই। আগে ফ্রিজ ভরা মাছ থাকতো। এখন দাম বেশি, তাই ফ্রিজ ফাঁকা। মাছ কিনতে গিয়েই টাকা শেষ, অন্য কিছু কিনতে পারলাম না। বাজার করতে এসে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা।

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া পিংক রঙের বাস নিয়ে আগ্রহ তৈরি হলেও বাস্তবে সড়কে এর উপস্থিতি খুবই কম। সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় পিংক বাসের দেখা মেলেনি।

গত ১৭ আগস্ট দুপুর ১২ টা থেকে বেলা ২টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজার ল্যান্ডফিলের কয়েকটি স্থান ঘুরে মানুষের দুর্ভোগের এই চিত্র দেখা গেছে।

প্রথম দেখায় মনে হবে এটি রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ি, সায়েদাবাদ কিংবা গাবতলীর মতো কোনো বাসস্ট্যান্ডের দৃশ্য। কিন্তু আসলে তা বাসস্ট্যান্ডের দৃশ্য নয়, এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর অংশের চিত্র।
