শিরোনাম

সজীব গ্রুপে চাকরির সুযোগ

সিটিজেন ডেস্ক
সজীব গ্রুপে চাকরির সুযোগ
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সজীব গ্রুপ। শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানটি ‘জোনাল সেলস ইনচার্জ’ পদে জনবল নেবে।ইতোমধ্যে শুরু হওয়া আবেদন কার্যক্রম চলবে আগামী ১৩ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও পাবেন আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক পদে পদোন্নতির সুযোগ।

প্রতিষ্ঠানের নাম: সজীব গ্রুপ

পদের নাম: জোনাল সেলস ইনচার্জ

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা এমবিএ

অন্যান্য যোগ্যতা: আবেদনকারীকে বেকারি (কেক, বিস্কুট, ব্রেড/পাউরুটি), পানীয় (বেজারেজ), প্যাকেটজাত খাদ্য বিক্রয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর

কর্মস্থল: দেশের যে কোনো জেলায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ভ্রমণ ভাতা, মোবাইল বিল এবং পারফরম্যান্স বোনাস, ২টি উৎসব বোনাস, সেলস কমিশন এবং ইনসেনটিভসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদন শেষ: ১৩ জুন ২০২৬

/এফআর/