শিরোনাম

ইস্টার্ন ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

সিটিজেন ডেস্ক
ইস্টার্ন ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
ইস্টার্ন ব্যাংক পিএলসি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। ব্যাংকটি স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট (এসএএমডি)-অ্যাসোসিয়েট ম্যানেজার টু ম্যানেজার (এসও-এসপিও) পদে জনবল নেবে। ১৬ মে থেকেই আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

পদের নাম: স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট (এসএএমডি)-অ্যাসোসিয়েট ম্যানেজার টু ম্যানেজার (এসও-এসপিও)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: খেলাপি ঋণ (এনপিএল) ব্যবস্থাপনা, আইনি কার্যক্রম এবং সংস্থান নির্দেশিকা সম্পর্কে জ্ঞান। উপস্থাপনা দক্ষতাসহ এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্টে পারদর্শিতা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ৩১ মে ২০২৬

/জেএইচ/