ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দেখছেন ট্রাম্প
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ২২: ৫৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনো রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিরতির পরিস্থিতিকে এর আগে ‘লাইফ সাপোর্টে’ রয়েছে বলে উল্লেখ করলেও তিনি জানিয়েছেন, তার প্রশাসন এখনও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আশা ছাড়েনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এটি খুবই সম্ভব। আমি তাদের সঙ্গে চার-পাঁচবার চুক্তি করেছি, কিন্তু তারা বারবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে।’
এ সময় তিনি ইরানের নেতৃত্বের সমালোচনা করে তাদের আচরণকে ‘অত্যন্ত অসম্মানজনক’ বলেও মন্তব্য করেন।
অন্যদিকে, ইরান বরাবরের মতোই ট্রাম্প প্রশাসনের বিভিন্ন দাবি প্রত্যাখ্যান করে আসছে। তেহরান ওয়াশিংটনের প্রস্তাবগুলোকে ‘অযৌক্তিক’ বলে বর্ণনা করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে নিজেদের পদক্ষেপকে ‘মাত্রাতিরিক্ত নয়’ বলেও দাবি করেছে দেশটি।
সূত্র: আল জাজিরা

/এমআর/