ইসরায়েলি ক্ষেপনাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত

সিটিজেন ডেস্ক

লেবাননে ইসরায়েলি বাহিনীর ক্ষেপনাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছে। সোমবার (১১ মে) দেশটির দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে এ ঘটনা ঘটে।
এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের কয়েকটি গণমাধ্যম। নিহত ব্যক্তিরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তবে নিহত বাংলাদেশি কর্মীদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
জানা গেছে, জিবদিন গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই সময় ওই তিন ব্যক্তি বাড়িটিতে অবস্থান করছিলেন অথবা বাড়ির কাছাকাছি কাজ করছিলেন। বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই প্রাণহানির ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।