ইরানের সঙ্গে যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আছে: ট্রাম্প
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ২২: ৫৩

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতিকে অত্যন্ত নাজুক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি এখন এমন অবস্থায় রয়েছে, যা কার্যত ‘লাইফ সাপোর্টে’ টিকে আছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি বলব যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে। যেন ডাক্তার এসে বলছেন, ‘স্যার, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র এক শতাংশ।’
তিনি যুদ্ধবিরতির বর্তমান অবস্থাকে ‘অবিশ্বাস্যভাবে দুর্বল’ বলেও উল্লেখ করেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলেও পরিস্থিতি এখনো অত্যন্ত অনিশ্চিত।
এ সময় মার্কিন শান্তি পরিকল্পনার জবাবে ইরানের দেওয়া প্রস্তাবেরও কঠোর সমালোচনা করেন তিনি। ট্রাম্প বলেন, ‘এটি একটি নির্বোধ প্রস্তাব, এবং কেউই এটি গ্রহণ করবে না।’
অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন শর্ত ও প্রস্তাবকে বরাবরই অগ্রহণযোগ্য বলে আসছে। তেহরান মনে করছে, ওয়াশিংটনের দাবি একপাক্ষিক এবং বাস্তবতাবিবর্জিত। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা কমার বদলে কূটনৈতিক অচলাবস্থা আরও গভীর হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্র: আল জাজিরা

/এমআর/