শিরোনাম

সাংবাদিক শাকিল ও ফারজানা রুপার জামিন

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক শাকিল ও ফারজানা রুপার জামিন
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা। ছবি: সংগৃহীত

জুলাই-গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আদালত সূত্রে জানা গেছে, ফারজানা রুপাকে ৬ মামলায় ও শাকিল আহমেদকে ৫ মামলায় জামিন দিয়েছেন আদালত। তবে তাদের দুইজনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত।

ফলে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছে আইনজীবীরা।

উল্লেখ্য, হত্যা মামলায় ২০২৪ সালের ২১ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়।

/জেএইচ/