কাল থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ২১: ২০

ছবি: সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। এতদিন সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশনা কার্যকর ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি জানান, ঈদ সামনে রেখে ব্যবসায়ীরা রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি চেয়েছিলেন। তবে সরকার রাত ১০টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখার অনুমোদন দিয়েছে।
হেলাল উদ্দিন বলেন, ব্যবসায়ীদের অতিরিক্ত আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ দেয় সরকার। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর ৫ এপ্রিল থেকে দোকান বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা নির্ধারণ করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

/এমআর/