যুক্তরাষ্ট্রের বিকল্প ক্রমেই সীমিত হয়ে আসছে: আইআরজিসি
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৭: ৩৩

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর দুইজন সদস্য। ছবি: সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর গোয়েন্দা ইউনিট দাবি করেছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের পরিসর উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়ে এসেছে।
রবিবার (৩ মে) সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, তেহরান ইতোমধ্যে মার্কিন বাহিনীকে ইরানের বন্দরগুলো থেকে অবরোধ প্রত্যাহারের জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছে, যদিও সেই সময়সীমা প্রকাশ করা হয়নি।
একইসঙ্গে তারা বলছে, ওয়াশিংটনের প্রতি চীন, রাশিয়া এবং ইউরোপীয় দেশগুলোর অবস্থানেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
আইআরজিসির এই মূল্যায়নে বলা হয়েছে, এসব প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামনে কার্যত দুটি পথ খোলা রয়েছে—একটি হলো বাস্তবায়ন কঠিন এমন সামরিক অভিযান, আরেকটি হলো ইরানের সঙ্গে এমন একটি চুক্তি, যা ওয়াশিংটনের জন্য সন্তোষজনক নাও হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে সংস্থাটি উল্লেখ করে, ‘পরিস্থিতির বর্তমান গতিপ্রকৃতি ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্রের বিকল্প ক্রমেই সীমিত হয়ে আসছে।’
সূত্র: আল জাজিরা

/এমআর/