বিপৎসীমার উপরে উবদাখালী, কংস ও ধনু নদের পানি
নেত্রকোনা সংবাদদাতা

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৫: ২১

উবদাখালী নদীতে বাড়ছে পানি। ছবি: সংবাদদাতা
বিপৎসীমার ওপর দিয়ে বইছে নেত্রকোনা জেলার উবদাখালী, কংস ও ধনু নদের পানি। রবিবার (৩ মে) দুপুর ১২টা পর্যন্ত উবদাখালী নদীর পানি বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার, কংস নদের পানি বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার ও ধনু নদের পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, কংস, ধনু ও উবদাখালীর পানি বিপৎসীমার ওপরে থাকলেও অন্যান্য নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে বইছে।
ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নেত্রকোনায় তলিয়ে গেছে ১৮ হাজার ৪৭৮ হেক্টর বোরো জমির ধান। এর মধ্যে শুধু হাওরাঞ্চলে ১১ হাজার ৫২২ হেক্টর জমি তলিয়েছে। তবে এ পর্যন্ত জেলার ৫৪ হাজার ৪১৯ হেক্টর জমির ধান কাটা হয়েছে। তবে পানিতে ফসল তলিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৬০ হাজারেরও বেশি।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় অর্থ, জিআর চাল, শুকনো খাবার ও ঢেউটিন বরাদ্দ চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

/এসআর/