জ্বালানি সংকটে যুক্তরাষ্ট্রের স্পিরিট এয়ারলাইনস বন্ধ ঘোষণা
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৮: ২০

যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় বাজেট এয়ারলাইনস ‘স্পিরিট’ এর একটি বিমান। ছবি: আল জাজিরা
দীর্ঘদিনের আর্থিক সংকটের সঙ্গে চলমান জ্বালানি তেলের সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির চাপে যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় বাজেট এয়ারলাইনস ‘স্পিরিট’ তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির বাজারে অস্থিরতা বাড়ায় প্রতিষ্ঠানটির পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠেছে।
শনিবার (২ মে) প্রকাশিত এক ঘোষণায় কর্তৃপক্ষ জানায়, ধারাবাহিক লোকসান ও ঋণের বোঝা বহন করা আর সম্ভব হচ্ছে না। ফলে তাৎক্ষণিকভাবে সব কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।
এয়ারলাইনসটি জানিয়েছে, ঘোষণার দিন থেকেই তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, তবে যাত্রীদের বিকল্প হিসেবে অন্যান্য এয়ারলাইনসে ভ্রমণের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ ও ২০২৫ সালে দুই দফা দেউলিয়াত্ব এড়াতে ব্যবসা পুনর্গঠনের উদ্যোগ নেয় স্পিরিট এয়ারলাইনস।
কিন্তু সাম্প্রতিক সময়ে জ্বালানির মূল্যবৃদ্ধি তাদের পুনরুদ্ধার প্রচেষ্টাকে ভেস্তে দেয়।
ফ্লোরিডাভিত্তিক এই এয়ারলাইনসকে টিকিয়ে রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ৫০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ প্রস্তাব করেছিল। তবে ঋণের শর্ত ও পুনর্গঠন পরিকল্পনা নিয়ে পাওনাদারদের সঙ্গে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত উদ্যোগটি বাস্তবায়ন হয়নি।
কম খরচে আকাশপথে ভ্রমণের সুযোগ তৈরি করে দেওয়া পথিকৃৎ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত স্পিরিট এয়ারলাইনস ১৯৮৩ সালে যাত্রা শুরু করেছিল। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে বাজেট ভ্রমণ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর অবশেষে প্রতিষ্ঠানটি কার্যক্রম গুটিয়ে নেওয়ার সিদ্ধান্তে পৌঁছাল।
তথ্যসূত্র: টাইম

/এমআর/