বিশ্বের সবুজ কারখানার রাজধানী বাংলাদেশ

বিশ্বের সবুজ কারখানার রাজধানী বাংলাদেশ
জ্যেষ্ঠ প্রতিবেদক

বিশ্বের শিল্প মানচিত্রে বাংলাদেশ আজ শুধু একটি নাম নয়, বরং পরিবেশবান্ধব শিল্পায়নের এক অপ্রতিদ্বন্দ্বী রোল মডেল। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই আগামীর পথে আরও চার ধাপ এগিয়ে গেল লাল-সবুজের পোশাক শিল্প। সম্প্রতি দেশের আরও চারটি স্বনামধন্য পোশাক কারখানা বিশ্বের সর্বোচ্চ স্বীকৃত পরিবেশবান্ধব মানদণ্ড ‘লিড’ সনদ অর্জন করেছে। এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশে মোট গ্রিন কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৮৪টিতে। যা বিশ্বমঞ্চে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে এক অপরাজেয় উচ্চতায় নিয়ে গেছে।
বাংলাদেশের এই অগ্রযাত্রা কেবল সংখ্যার পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়, বরং গুণগত মানেও বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মানসম্পন্ন ১০০টি গ্রিন ফ্যাক্টরির মধ্যে ৫২টিই এখন বাংলাদেশের দখলে। অর্থাৎ, বৈশ্বিক সেরাদের তালিকার অর্ধেকের বেশি এখন এদেশের উদ্যোক্তাদের কঠোর পরিশ্রম আর পরিবেশের প্রতি দায়বদ্ধতার স্বাক্ষর বহন করছে।
সম্প্রতি ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পাওয়া তথ্যানুযায়ী, নতুন করে স্বীকৃতি পাওয়া কারখানাগুলোর মধ্যে তিনটিই সর্বোচ্চ ‘প্লাটিনাম’ মর্যাদা লাভ করেছে। চট্টগ্রামের ইস্পাহানি কমপ্লেক্সে অবস্থিত ‘পাহাড়তলী টেক্সটাইল লিমিটেড (ইউনিট-০২)’ ৮৬ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করেছে। ঢাকার সাভারে অবস্থিত ‘এভারব্রাইট সোয়েটার লিমিটেড’ ৮৩ পয়েন্ট নিয়ে এবং গাজীপুরের সুরবারিতে অবস্থিত ‘সিয়াম কম্পিউটারাইজড ইলাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-মামটেক্স’ ৮৪ পয়েন্ট নিয়ে একই বিভাগে নিজেদের নাম লিখিয়েছে। এছাড়া গাজীপুরের শ্রীপুরের ‘ওয়েলডান অ্যাপারেল লিমিটেড’ ৭৫ পয়েন্ট পেয়ে ‘গোল্ড’ রেটিং অর্জন করে দেশের এই সবুজ বিপ্লবে শামিল হয়েছে।
বিজিএমইএ-এর সাবেক পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল এই সাফল্যের বিস্তারিত তুলে ধরেন।
তার দেওয়া তথ্যমতে, বাংলাদেশের বর্তমান ২৮৪টি গ্রিন কারখানার মধ্যে ১২১টিই সর্বোচ্চ ‘প্লাটিনাম’ রেটিংপ্রাপ্ত এবং ১৪৪টি ‘গোল্ড’ রেটিংপ্রাপ্ত। এছাড়া সিলভার এবং সাধারণ সার্টিফাইড ক্যাটাগরিতেও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক কারখানা।
তিনি বলেন, বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো যখন টেকসই উৎপাদন প্রক্রিয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, তখন বাংলাদেশের এই ‘গ্রিন ট্রান্সফরমেশন’ বা সবুজ রূপান্তর রপ্তানি বাজারে বিশাল সুবিধা দিচ্ছে। একটি লিড সার্টিফাইড কারখানায় সাধারণ কারখানার তুলনায় অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ ও পানির সাশ্রয় হয়। বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিষমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার ফলে ক্রেতারা এখন বাংলাদেশকেই সবচেয়ে নিরাপদ উৎস হিসেবে বিবেচনা করছেন।
মহিউদ্দিন রুবেলের মতে, এই সাফল্য কেবল অর্থনৈতিক মুনাফা নয়, বরং বৈশ্বিক উষ্ণায়ন রোধে বাংলাদেশের নৈতিক অবস্থানকেও সুসংহত করছে। পাহাড়তলী থেকে গাজীপুর—সবুজ কারখানার এই জয়জয়কার বলে দিচ্ছে, আগামীর বিশ্ববাজারে নেতৃত্ব দিতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ।

ডিএপি সার কারখানার উৎপাদন বন্ধ