হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের নতুন আইন
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০২ মে ২০২৬, ২৩: ৫২

হরমুজ প্রণালিতে মহড়া দিচ্ছে ইরানের ছোট সামরিক যান। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে নৌচলাচল নিয়ন্ত্রণে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইরান। দেশটির সংসদের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি-বাবাই জানিয়েছেন, এ সংক্রান্ত একটি খসড়া বিল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত আইনে ইসরায়েলি জাহাজগুলোকে যেকোনো সময় এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্যবহার থেকে বিরত রাখার বিধান রাখা হয়েছে।
তিনি আরও বলেন, খসড়া অনুযায়ী যেসব রাষ্ট্রকে ‘শত্রু’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তারা যুদ্ধক্ষতিপূরণ পরিশোধ না করা পর্যন্ত তাদের জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না।
একইসঙ্গে, অন্যান্য দেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের অনুমতি ও অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি।
ডেপুটি স্পিকারের দাবি, সাম্প্রতিক সংঘাতের পর হরমুজ প্রণালিতে নৌচলাচল আর আগের অবস্থায় ফিরে যাবে না; বরং নতুন বাস্তবতার ভিত্তিতেই ভবিষ্যৎ ব্যবস্থাপনা নির্ধারিত হবে।
সূত্র: আল জাজিরা

/এমআর/