শিরোনাম

সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৮ শ্রমিক নিহত

সিলেট সংবাদদাতা
সিলেট সংবাদদাতা
সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৮ শ্রমিক নিহত
প্রতীকী ছবি

সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যান -ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তারা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। রবিবার (৩ মে) সকাল ৬ টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৮ জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল, সুনামগঞ্জের দিরাই উপজেলার মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী, একই উপজেলার আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি, মৃত নূর সালামের ছেলে ফরিদুল।

মরদেহ

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির গণমাধ্যমকে বলেন, রবিবার সকালে সিলেট থেকে পিকআপ ভ্যানে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাঁঠালবাহী একটি ট্রাকের সঙ্গে তেলিবাজার এলাকায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। এছাড়া আরও কয়েকজনের অবস্থা গুরুতর, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর থেকে পিকআপ ভ্যান ও ট্রাকের চালক দুইজনেই পলাতক রয়েছেন। তবে ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।

/এসআর/