২ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৬: ৫০

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে দুই হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। তারা দেশটিতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের জন্য ‘আসন্ন হুমকি’ তৈরি করছিল বলে জানিয়েছে আইডিএফ।
রবিবার (৩ মে) ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় স্থাপনাগুলোর ভেতরে অবস্থান নিয়ে ওই যোদ্ধারা হুমকি সৃষ্টি করছিল বলে তাদের শনাক্ত করা হয়। পরে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে তাদের ‘হত্যা’ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই দাবির স্বতন্ত্র যাচাই করতে পারেনি।
এদিকে, হিজবুল্লাহর সঙ্গে সংঘাত প্রশমনে লেবাননের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননে উত্তেজনা কমেনি। ইসরায়েলি বাহিনী তাদের দখলকৃত এলাকার বাইরের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের জন্য নতুন করে সরে যাওয়ার নির্দেশ জারি করেছে, যা ওই অঞ্চলে মানবিক পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: আল জাজিরা

/এমআর/