দেশের পথে শিক্ষার্থী লিমনের মরদেহ

দেশের পথে শিক্ষার্থী লিমনের মরদেহ
সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ দেশের উদ্দেশে রওনা হয়েছে। সোমবার (৪ মে) সকালে মরদেহবাহী ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
রবিবার (৩ মে) এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে করে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। এ সময় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন সেখানে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন।
দুবাই হয়ে আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০মিনিটে মরদেহ দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
গত ১৬ এপ্রিল ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের ওপর একটি আবর্জনা ফেলার কালো রঙের পলিথিনের ভেতর লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্দেহভাজন খুনি হিসেবে সেদিনই লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। তখনও বৃষ্টির মরদেহ খুঁজে পাওয়া যায়নি।
দুদিন পর ২৬ এপ্রিল ম্যানগ্রোভ এলাকায় কয়েকজন মাছশিকারি একটি কালো রঙের পলিথিন দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনের ভেতর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংবাদ সম্মেলনে হিসলবরো কাউন্টি শেরিফ নিশ্চিত করেন, উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহটি বৃষ্টির।
অভিযুক্ত হিশাম আবুঘরবেহকে বর্তমানে জামিনহীন কারাদণ্ড দিয়েছেন আদালত। হিলসবরো কাউন্টির বিচারক লোগান মারফি নির্দেশ দিয়েছেন যে, হিশাম কোনোভাবেই ভুক্তভোগীদের পরিবার বা সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।
বৃহস্পতিবার ৩০ এপ্রিল নিহত লিমনের জানাজা স্থানীয় ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় লিমনের সহপাঠী, আত্মীয়-স্বজন, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল, গণমাধ্যম প্রতিনিধিসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
এদিকে, বৃষ্টির মরদেহ দেশে পাঠানের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহতের পরিবারের কাছ থেকে সম্মতি নেওয়া হয়েছে। পিনালেস কাউন্টির মেডিক্যাল এক্সামিনারকে মরদেহ একই ফিউনারেল হোমের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করা হয়েছে। মরদেহটি দ্রুততম সময়ে দেশে পাঠানোর জন্য ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল একযোগে কাজ করছে।

ফ্লোরিডায় নিখোঁজ বৃষ্টির মরদেহ যেভাবে উদ্ধার হলো