শিরোনাম

আজ রিয়াল হারলেই চ্যাম্পিয়ন বার্সেলোনা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
আজ রিয়াল হারলেই চ্যাম্পিয়ন বার্সেলোনা
শিরোপার সঙ্গে ১০০ পয়েন্টও চান রবার্ট লেভানডফস্কি। ছবি: সংগৃহীত

লা লিগা শিরোপা জিততে যাচ্ছে বার্সেলোনা। তবে শিরোপা কখন ও কীভাবে নিশ্চিত হবে সেটি নির্ভর করছে রিয়াল মাদ্রিদের উপর!

শনিবার (২ মে) রাতে ওসাসুনার মাঠে ২-১ ব্যবধানে জিতে নিজেদের কাজ সেরে রেখেছে বার্সেলোনা। রবিবার (৩ মে) রাতে এস্পানিওলের বিপক্ষে রিয়াল জয় না পেলে চ‍্যাম্পিয়ন হয়ে যাবে হান্সি ফ্লিকের দল।

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘আমরা এখন রিয়াল মাদ্রিদকে চাপে ফেলে দিয়েছি। যদি তারা (রবিবার) জিততে না পারে, তাহলে আমরা শিরোপা জিতে যাব। ওসাসুনার বিপক্ষে জয়ে এই তিন পয়েন্টের মূল‍্য তিন পয়েন্টের চেয়ে বেশি এবং আমি মনে করি দল অসাধারণ পারফরম‍্যান্স দেখিয়েছে।’

বার্সেলোনায় খেলা পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি অবশ্য শিরোপার পাশাপাশি ১০০ পয়েন্ট নিয়ে ভাবছেন। ‘লক্ষ‍্য হল, প্রতি ম‍্যাচ জিতে ১০০ পয়েন্টে পৌঁছানো। যদি আমরা লা লিগা জিতেও যাই, আমাদের বাকি ম‍্যাচগুলো জিততে হবে।’

৩৪ ম‍্যাচে বার্সেলোনার পয়েন্ট ৮৮। এক ম‍্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৭৪। ১৪ পয়েন্টের পার্থক্য। আজ রিয়াল হারলে বাকি চার ম্যাচ থেকে তারা সর্বোচ্চ ১২ পয়েন্ট সংগ্রহ করতে পারবে।

/টিই/