ছাত্রদলকর্মী আশিক হত্যাচেষ্টা মামলা
শেখ হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলকর্মী আশিককে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।
চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় বিক্ষোভ করছিলেন ছাত্র-জনতা। ওইদিন বিকেলে তাদের ওপর লাঠিপেটা ও গুলিবর্ষণ করা হয়। ওই সময় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ছাত্রদলকর্মী শেখ মোহাম্মদ আশিক। পরে তাকে ‘মৃত ভেবে’ রাস্তায় ফেলে যায় হামলাকারীরা।
এ ঘটনায় একই বছরের ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগী আশিক। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। তবে অভিযোগে ‘সংশ্লিষ্টতা না পাওয়ায়’ ১২৭ জন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফেরদৌস জামান।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকসহ অন্যদের ষড়যন্ত্র ও পূর্ব-নির্দেশনা অনুযায়ী অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে সারাদেশে ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে সহিংসভাবে থামানোর লক্ষ্যে সচেষ্ট ছিল।

শেখ হাসিনা আমার অধীনেই বন্দি ছিলেন: ট্রাইব্যুনালে আযমী