কেন একা সময় কাটাবেন

কেন একা সময় কাটাবেন
সিটিজেন ডেস্ক

সংগীতশিল্পী সোমলতা আচার্যের-‘নিজেকে ভালোবাসো তুমি এবার’ গানের এই বার্তাই যেন আজকের ব্যস্ত জীবনে প্রাসঙ্গিক হয়ে উঠছে। কারণ জীবনের সবচেয়ে দীর্ঘ সম্পর্কটা নিজের সঙ্গেই। তাই সব দায়িত্ব আর ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় রাখা এখন মানসিক সুস্থতার গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পরিবার, কাজের চাপ, সামাজিক দায়িত্ব— সব সামলে অনেকেই নিজেদের ইচ্ছা, ক্লান্তি বা মানসিক অবস্থার কথা ভাবার সুযোগ পান না। কিন্তু মন ভালো রাখতে হলে নিজের যত্ন নেওয়াও জরুরি। কারণ নিজে ভালো না থাকলে অন্যের জন্যও সঠিকভাবে পাশে থাকা কঠিন হয়ে পড়ে।
মনোবিদদের মতে, নিজের সঙ্গে বন্ধুত্ব তৈরি করাও মানসিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ দিক। আর সেই কারণেই বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে উঠছে ‘সোলো ডেট’। অর্থাৎ, নিজের সঙ্গে সময় কাটানো।
অনেকের কাছেই একা কোথাও যাওয়া মানেই নিঃসঙ্গতা। তবে বাস্তবে বিষয়টি ভিন্ন। একা সিনেমা দেখতে যাওয়া, কোনো ক্যাফেতে বসে কফি খাওয়া, বই পড়া কিংবা নিজের পছন্দের জায়গায় ঘুরতে যাওয়ার মধ্যেও রয়েছে আলাদা স্বাধীনতা। সেখানে কারও পছন্দ-অপছন্দের সঙ্গে মানিয়ে চলার প্রয়োজন হয় না। নিজের মতো করে সময় কাটানোর সুযোগই হলো ‘সোলো ডেট’-এর মূল আকর্ষণ।
বিশেষ করে শহুরে জীবনে মানুষের ভিড়ের মধ্যেও বাড়ছে একাকিত্বের অনুভূতি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, তরুণ প্রজন্মের অনেকেই মানসিক চাপ, উদ্বেগ ও আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। সম্পর্কের জটিলতা, কর্মব্যস্ততা ও সামাজিক চাপের কারণে নিজেদের জন্য সময় বের করতে পারছেন না অনেকেই। এমন পরিস্থিতিতে‘সোলো ডেট’ অনেকের কাছে মানসিক স্বস্তির জায়গা হয়ে উঠছে।
বিশেষজ্ঞদের মতে, একা সময় কাটানো মানে নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা নয়। নিজের অনুভূতি, প্রয়োজন ও ইচ্ছাকে গুরুত্ব দেওয়া। এতে ধীরে ধীরে আত্মবিশ্বাসও বাড়ে এবং মানুষ নিজেকে আরও ভালোভাবে বুঝতে শেখেন।
বর্তমানে অনেকেই সপ্তাহে অন্তত একদিন নিজের জন্য আলাদা সময় রাখছেন। কেউ একা রেস্তোরাঁয় গিয়ে প্রিয় খাবার খাচ্ছেন, কেউ বই নিয়ে সময় কাটাচ্ছেন, আবার কেউ ঘুরে দেখছেন নতুন কোনো জায়গা। ছোট ছোট এই অভ্যাস মানসিক চাপ কমাতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, সম্পর্কের মধ্যেও ব্যক্তিগত পরিসর বা ‘পার্সোনাল স্পেস’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেম, বন্ধুত্ব কিংবা পারিবারিক সম্পর্ক— সব ক্ষেত্রেই যদি মানুষ নিজের জন্য কিছুটা সময় না পান, তাহলে ধীরে ধীরে মানসিক ক্লান্তি বাড়তে পারে। তবে ‘সোলো ডেট’ মানেই বাইরে যাওয়া নয়। বাড়িতে বসেই প্রিয় গান শোনা, সিনেমা দেখা, ডায়েরি লেখা কিংবা কিছু সময়ের জন্য মোবাইল ফোন দূরে রেখে শান্তভাবে সময় কাটানোও হতে পারে নিজের সঙ্গে সময় কাটানোর একটি উপায়।
বিশেষজ্ঞদের মতে, নিজের সঙ্গে সুস্থ সম্পর্ক তৈরি হলে অন্যের ওপর মানসিক নির্ভরতাও হ্রাস পায়। তখন মানুষ একা থাকাকে ভয় পান না, বরং নিজের সঙ্গ উপভোগ করতে শেখেন। তাই ব্যস্ত জীবনের মাঝেও সপ্তাহে অন্তত কিছুটা সময় শুধু নিজের জন্য রাখার পরামর্শ দিচ্ছেন তারা।

যেসব কারণে আপনি এখনো সিঙ্গেল