যেসব কারণে আপনি এখনো সিঙ্গেল

যেসব কারণে আপনি এখনো সিঙ্গেল
সিটিজেন ডেস্ক

বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মে সম্পর্কের গল্প যেন সাধারণ বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যম আর ডেটিং অ্যাপের কারণে খুব সহজেই নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, গড়ে উঠছে সম্পর্কও। তবু এত সুযোগ থাকার পরও অনেকেই দীর্ঘমেয়াদি সম্পর্ক কিংবা বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না।
এমন পরিস্থিতির পেছনে রয়েছে কিছু সাধারণ ও গুরুত্বপূর্ণ কারণ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হওয়ার বেশ কয়েকটি কারণ।
সম্পর্কে প্রত্যাশা থাকাটা স্বাভাবিক। তবে অনেক সময় মানুষ নিজের তৈরি কিছু নির্দিষ্ট মানদণ্ডের মধ্যেই আটকে যায়। কারও উচ্চতা, পেশা, চেহারা কিংবা ব্যক্তিত্বের ছোটখাটো বিষয়কে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে অনেক সম্ভাবনাময় সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। অথচ একটি সম্পর্ক টিকে থাকে একজন মানুষ আপনার জীবনে কতটা স্বস্তি ও ভালো লাগা এনে দেয়, তার ওপর।
শুধু ডেটিং অ্যাপে সক্রিয় থাকলেই সম্পর্ক তৈরি হয় না। অনেকেই অনলাইনে পরিচিত হলেও বাস্তব জীবনে নিজেকে প্রকাশ করতে সংকোচ বোধ করেন। নতুন মানুষের সঙ্গে মিশতে আগ্রহী হওয়া, সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া কিংবা নিজের আগ্রহ ও অনুভূতি ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই সম্পর্কের প্রকৃত ভিত্তি তৈরি হয়।
অতীতের সম্পর্কও অনেক সময় নতুন সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়। আগের সম্পর্কের কষ্ট, অভিমান বা অপূর্ণতা মনে গেঁথে থাকলে নতুন কাউকে গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। তাই নতুন সম্পর্কে জড়ানোর আগে পুরোনো স্মৃতির ভার থেকে নিজেকে মুক্ত করা জরুরি।
একটি সুস্থ সম্পর্কের জন্য খোলামেলা মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের দুর্বলতা, ভয় কিংবা অনুভূতি প্রকাশ করতে না পারলে সম্পর্ক গভীর হয় না। সবসময় নিজেকে নিখুঁত বা শক্ত হিসেবে তুলে ধরার চেষ্টা করলে অন্য মানুষটি আপনাকে সত্যিকার অর্থে জানতে পারে না। বরং আন্তরিকতা ও সততাই সম্পর্ককে দৃঢ় করে তোলে।
এ ছাড়া অনেকেই নিখুঁত মানুষ বা উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকেন। কিন্তু বাস্তবে কোনো মানুষই পরিপূর্ণ নয়, সম্পর্কও নয়। অতিরিক্ত হিসাব-নিকাশ করতে গিয়ে অনেক সময় সুন্দর সম্ভাবনাগুলো হাতছাড়া হয়ে যায়। ভালো সম্পর্ক সাধারণত স্বাভাবিকভাবেই গড়ে ওঠে, নির্দিষ্ট পরিকল্পনা মেনে নয়।
সম্পর্কের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং সাহস। কখনো কখনো প্রথম পদক্ষেপ নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সম্পর্ক শুধু অপেক্ষা করে পাওয়ার বিষয় নয়, বরং তা শুরু করার সাহসের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা।

স্ত্রী বাবার বাড়ি গেলে কেন খুশি হয় স্বামীরা 