ফুলপ্রেমী কেয়া ও স্বপ্নবাজ তৌসিফের প্রেমের গল্প

বিনোদন ডেস্ক

প্রকাশিত হয়েছে নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। নাটকটির নির্মাতা পরিচালক সেলিম রেজা। গল্প লিখেছেন পারভেজ ইমাম।
পরিচালক সেলিম রেজা জানান, নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। আরও রয়েছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর, ফারুক আহমেদ প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।
তিনি আরও জানান, এ নাটকের শুটিং হয়েছে রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবীথি হাউজে।
রাজবংশের শেষ উত্তরসূরির ফুলের প্রতি ভালোবাসা এবং বাবার রেখে যাওয়া ফ্লাওয়ার শপে বসে বসে বাংলা নাটকের অনেক বড় সুপারস্টার হওয়ার স্বপ্নে বিভোর থাকা দুই তরুণ- তরুণীর কাহিনি তুলে ধরা হয়েছে নাটকটিতে। ফুলপ্রেমী কেয়া পায়েল অফিস থেকে বাসায় ফেরার পথে সালমানের (তৌসিফ) ফ্লাওয়ার শপে আসে ফুল কিনতে। প্রথম দেখাতেই কেয়ার প্রেমে পড়ে যায় তৌসিফ। এগিয়ে চলে নাটকের গল্প।
নাটকটিতে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামে একটি গান রয়েছে। যাতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা এবং অবন্তি সিঁথি। সুর ও সংগীত পরিচালনায় কাউছার খান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ মে) ইউটিউবে জাগো এন্টারটেইনমেন্ট চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়েছে।

বয়স নিয়ে যা বললেন বলিউড অভিনেত্রী