যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজে থাকা ক্রুরা ফিরলো পাকিস্তানে
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ২১: ৪৬

হরমুজ প্রণালিতে যুদ্ধবিমান ও অ্যাপাচি হেলিকপ্টার দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অভিযান চালাচ্ছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের জব্দ করা জাহাজগুলোতে আটক থাকা ১১ জন পাকিস্তানি ও ২০ জন ইরানি নাগরিককে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
তিনি জানান, উদ্ধার হওয়া ৩১ জন ক্র-ই সুস্থ আছেন। তাদের প্রথমে সিঙ্গাপুর থেকে ব্যাংককে নেওয়া হয়। সেখান থেকে তারা ইসলামাবাদগামী বিমানে যাত্রা করেন। পরে ইরানি নাগরিকদের তেহরানে পাঠানোর ব্যবস্থাও করা হবে।
ইসহাক দার বলেন, পুরো প্রত্যাবাসন প্রক্রিয়াটি সফল করতে একাধিক দেশের সরকারের মধ্যে সমন্বয় করতে হয়েছে। এ সময় তিনি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান এবং সিঙ্গাপুর সরকারকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে ‘ঘনিষ্ঠ সমন্বয়ের’ জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রানজিট প্রক্রিয়া সহজ করায় থাইল্যান্ড সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ইরানি নাগরিকদের প্রত্যাবাসনের দায়িত্ব পাকিস্তানের ওপর আস্থা রেখে দেওয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-কেও ধন্যবাদ জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
ইসহাক দার বলেন, ‘বিদেশে অবস্থানরত পাকিস্তানিদের নিরাপত্তা ও কল্যাণ, বিশেষ করে সংকটে থাকা নাগরিকদের সহায়তা করা আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।’
বিশ্লেষকদের মতে, এমন সময় এই উদ্যোগ নেওয়া হলো যখন বৃহত্তর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে পাকিস্তান নিজেকে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। একইসঙ্গে ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষের সঙ্গেই কার্যকর কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে।
সূত্র: আল জাজিরা

/এমআর/