শিরোনাম

আইপিএলে জরিমানা গুণলেন পোল্যার্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
আইপিএলে জরিমানা গুণলেন পোল্যার্ড
কাইরন পোল্যার্ড।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে কাইরন পোলার্ডের বিরুদ্ধে আচরণ লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আইপিএল আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘনের দায়ে মুম্বাইয়ের ব্যাটিং কোচ পোল্যার্ডের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইপিএলের এক বিবৃতিতে বলা হয়, ম্যাচের সময় আইপিএল আচরণবিধির ২.৩ অনুচ্ছেদের লেভেল ১ লঙ্ঘন করেছেন পোলার্ড। তাই ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

পাঞ্জাব ও মুম্বাই ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভারে চতুর্থ আম্পায়ারকে লক্ষ্য করে আপত্তিকর ভাষায় আক্রমণ করেন পোল্যার্ড।

বিবৃতিতে আরও বলা হয়, পোলার্ড অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি পঙ্কজ ধরমানির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।

/টিই/