হাম আক্রান্তদের আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

হাম আক্রান্তদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সকল ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার (১৫ মে) বিকেলে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা হামে আক্রান্তদের দেওয়া হচ্ছে না। সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতায় পেরে ওঠা যাচ্ছে না।
তিনি বলেন, সরকার দ্রুত সময়ের মধ্যে হামের টিকার ব্যবস্থা করেছে। তবে টিকার সুফল পেতে কিছুটা সময় লাগছে। পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে সক্ষমতা বাড়ানো হবে।
এদিকে, হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টার সারা দেশে আরও ১২ শিশু মারা গেছে। এতে গত ১৫ এপ্রিল থেকে এ পর্যন্ত হাম ও রোগের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে শুক্রবার (১৫ মে) সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৮ শিশু। একই সময়ে এই রোগের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩০৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৭৪ শিশুর মৃত্যু হয়েছে। আর এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৭৭ জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪০ হাজার ১৭৬ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।

দুই মাসে হাম ও উপসর্গে ৪৫১ শিশুর মৃত্যু 