এনসিপির ২২ নেতার পদত্যাগ

এনসিপির ২২ নেতার পদত্যাগ
চট্টগ্রাম সংবাদদাতা

দলীয় নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগে এনে পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) ২২ নেতা। তারা সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির বিভিন্ন পদে ছিলেন।
শুক্রবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর কমিটির পদত্যাগী দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ।
পদত্যাগী নেতারা জানান, কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। পাশাপাশি কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে পদ বাণিজ্য, নারী কেলেঙ্কারি ও মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের মতো গুরুতর অভিযোগ তুলেছেন তারা।
পদত্যাগ করা সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা থেকে আমরা এনসিপির সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে আমরা হতাশ। রাজনৈতিক সংগঠনে দুর্নীতি ও ব্যক্তিস্বার্থের চর্চা গ্রহণযোগ্য নয়।
পদত্যাগ করা নেতারা হলেন- সৈয়দ এহছানুল হক (যুগ্ম আহ্বায়ক), কামরুল কায়েস (যুগ্ম আহ্বায়ক), মো. সোহরাব চৌধুরী (যুগ্ম সদস্যসচিব), হামিদুল ইসলাম (যুগ্ম সদস্যসচিব), বদিউল আলম (যুগ্ম সদস্যসচিব), মোহাম্মদ সরোয়ার আলম (যুগ্ম সদস্যসচিব) ও ইকবাল মাসুদ (যুগ্ম সদস্যসচিব), রকিবুল ইসলাম (সিনিয়র সাংগঠনিক সম্পাদক), ডা. মাহতাব উদ্দিন আহমদ (সহ-সাংগঠনিক সম্পাদক), হুজ্জাতুল ইসলাম সাঈদ (সহ-সাংগঠনিক সম্পাদক), সাদমানুর রহমান চৌধুরী (সহ-সাংগঠনিক সম্পাদক), সুফি মোহাম্মদ মিনহাজ (সহ-সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ কারিওল মাওলা (সহ-সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ আকরাম হোসেন (সহ-সাংগঠনিক সম্পাদক), মোশাররফ হোসেন রবিন (সহ-সাংগঠনিক সম্পাদক), নুরুল আবছার সাইবান (সহ-সাংগঠনিক সম্পাদক), মোস্তফা রাশেদ আজগর (সহ-সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ রাফসান জানি রিয়াজ (দফতর সম্পাদক), মো. নুরুদ্দীন (সমাজকল্যাণ সম্পাদক), মোহাম্মদ বেলাল হোসেন (সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক), মো. ওমর সাঈদ (সদস্য) ও তাহজীব চৌধুরী (সদস্য)।
এর আগে, বৃহস্পতিবার (১৪ মে) রাতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৬৯ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়। রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এই কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।
কমিটিতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক, জাফর আহমদ চৌধুরী ও জসিম উদ্দিন ওপেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এই কমিটির মেয়াদ থাকবে ৬ মাস।

চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার দেড় ঘণ্টার মধ্যেই গণপদত্যাগের ডাক