স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংশয় রয়েছে: জামায়াত আমির

রংপুর সংবাদদাতা

আমরা স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নেবো। তবে এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, বিভিন্ন স্থানে জনগণ নির্বাচনে যাদের প্রত্যাখ্যান করেছে। যারা হেরে গেছে, এই সরকার তাদেরকেই আবার বড় বড় জায়গায় বসিয়েছে। এটা জনগণের সঙ্গে এক ধরনের তামাশা। শুধু তাই নয় যেখানে জ্ঞানের চর্চা হবে, অথচ সেই বিশ্ববিদ্যালয়েও দলীয় আনুগত্য ভিসি, প্রো ভিসি, প্রক্টর প্রভোষ্ট পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, মনে রাখবেন কোনো পরিকল্পনাই চূড়ান্ত নয়। উপরে একজন মহাপরিকল্পনাকারী রয়েছেন। আর এটা যদি ফাইনাল হতো, অতীতের সরকার সাড়ে ১৫ বছর সুন্দর করে সব কিছু সাজিয়েছিলো, কিন্তু দুদিনের মাথায় সবকিছু তছনছ হয়ে গেছে। রংপুরবাসী গর্বিত, আমাদের কৃতজ্ঞতা আজীবন পাবেন। আপানদের সন্তান আবু সাঈদ জীবন দিয়ে আন্দোলনে বিস্ফোরণ ঘটিয়েছেন। আবু সাঈদের নাম ছাড়া কোনো স্লোগান হয় না।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, সরকারি দল, বিরোধী দল একসঙ্গে ভালো কাজ করলে দেশের উন্নয়ন হবে। জনগণের মধ্যে আস্থা তৈরি হবে। আমরা সেই আস্থা তৈরিতে কাজ করতে চাই। আমরা শুধু বিরোধীদল হিসেবে কাগজে কলমে থাকতে চাই না। আমরা জনগণের কথা বলতে চাই।
তিনি বলেন, জামায়াত একটি নির্বাচনমুখি দল। আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নেবো, তবে এই নির্বাচন নিয়ে সংশয় রয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, পদ্মা ব্যারেজ হচ্ছে, সেই বিষয়কে অভিনন্দন জানাই। তবে তিস্তাকে বাদ দিয়ে নয়। তিস্তা মহাপরিকল্পনা চাই। এ বিষয়ে আমরা কথা বলছি। তিস্তা মহাপরিকল্পনা করতেই হবে।

‘জামায়াত এখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে’