নেশার কারণে একটি প্রজন্ম নষ্ট হয়ে গেছে: জ্বালানিমন্ত্রী

সিরাজগঞ্জ সংবাদদাতা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, মাদকমুক্ত জীবন গড়তে হলে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। একটা জেনারেশন নেশার কারণে নষ্ট হয়ে গেছে।
শুক্রবার (১৫ মে) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, প্রতিটি শহরে অনেক বড় বড় বাড়ি নির্মিত হয়েছে। সেখানে অনেক ছেলেমেয়ে বাস করে। কিন্তু এসব ছেলেমেয়েদের খেলাধুলা করার মতো কোনো জায়গা নেই। এতে করে তাদের স্বাস্থ্যের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি মনও নষ্ট হয়ে যাচ্ছে। তাই প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতি সপ্তাহে একদিন হলেও খেলাধুলার সুযোগ করে দিতে হবে। মনে রাখতে হবে মাদক থেকে বাঁচতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই।
মন্ত্রী আরও বলেন, মাদকের পরিবর্তে খেলাধুলা ও স্বাস্থ্য রক্ষার বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। একটা জেনারেশন নেশার কারণে নষ্ট হয়ে গেছে। তাদের সঠিক পথে এনে সুস্থ-সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে পারলে আমাদের দেশটাও সুন্দর হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ।